Home BREAKING NEWS ঊনকোটি জেলায় ২১ টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ঊনকোটি জেলায় ২১ টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment

বিকাশ কপালী, ফটিকরায়:

ঊনকোটি জেলার সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন কুমারঘাট পেঁচারথল, কৈলাশহর ও ফটিকরায়-সহ ঊনকোটি জেলায় মোট ২১টি সরকারি প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যাতে মোট চল্লিশ কোটি টাকারও বেশি ব্যয় হচ্ছে।
এদিন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে, মুখ্যমন্ত্রীকে টাউন হলের সামনে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্য সরকারের দুই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শান্তনা চাকমা এবং স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস।
মুখ্যমন্ত্রীর সফরসূচি শুরু হয় ফটিকরায়ের রাধানগর আসাম রাইফেলস ক্যাম্পে অবতরণের মাধ্যমে। সেখান থেকে তিনি গোকুলনগর ও রাজনগর এলাকায় চারটি বাড়ি পরিদর্শন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও সরকারি সুযোগ-সুবিধাগুলি খতিয়ে দেখেন। আসাম রাইফেলস ক্যাম্পে উনাকে স্বাগত জানান স্থানীয় মন্ত্রী সুধাংশু দাস, ২৮ নং আসাম রাইফেল ক্যাম্পের কমান্ডেন্ট , জেলা শাসক মেগা জৈন , এবং জেলা সহকারী সভাধিপতি সন্তোষ দাস সহ অন্যান্যরা।
বক্তব্য রাখতে গিয়ে, মুখ্যমন্ত্রী সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বিরোধীদের তীব্র নিশানা করেন। পাশাপাশি, তিনি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে পানীয় জল রাস্তাঘাট , স্বাস্থ্য পরিসেবা, নিয়ে নিজের সংকল্প পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, আগামী বুধবার থেকেই কুমারঘাট মহকুমা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার চালু হবে, যা এ এলাকার চিকিৎসা ব্যবস্থায় এক নতুন পালক যুক্ত করবে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী এসএসজি মহিলাদের স্টল পরিদর্শন করেন এবং সমাজকল্যাণ দপ্তরের সুবিধাভোগীদের হাতে সংসাপত্র তুলে দেন।

You may also like