
ডেস্ক রিপোর্টঃ
উত্তরপ্রদেশের আলিগড়ের রঘুবীরপুরীর বাসিন্দা দেবেশ গৌতম অভিযোগ করেছিলেন, ২০২৬ সালের ২৯ জানুয়ারি জেলা উপভোক্তা আদালতের সামনে থাকা একটি দোকান থেকে তিনি বিশেষ একটি ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট কিনেছিলেন। সেই প্যাকেটের গায়ে MRP লেখা ছিল ৩৪০ টাকা। কিন্তু দোকানদার তাঁর কাছ থেকে ৩৬০ টাকা চান। প্রতিবাদ করলেও দোকানদার মানতে চাননি বলে দেবেশের দাবি। শেষ পর্যন্ত অনলাইনে তিনি ৩৬০ টাকাই দিয়েছিলেন। তার পরে সেই লেনদেনের প্রমাণ নিয়ে উপভোক্তা আদালতে মামলা করেন দেবেশ। দোকানদার ও প্রস্তুতকারী সংস্থাকে যৌথভাবে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।সাথে আদালত আরও নির্দেশ দিয়েছে,ক্রেতার কাছ থেকে যে ২০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে, সেটা ১৮ শতাংশ বার্ষিক সুদের হারে ফেরত দিতে হবে।ক্রেতাকে মানসিক হেনস্থার করার জন্য ৫,০০০ টাকা দিতে হবে।আইনি লড়াইয়ের খরচ বাবদ আরও ৫,০০০ টাকা ক্রেতাকে দিতে হবে।এই নির্দেশ মেনে কাজ করার জন্য ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে উপভোক্তা আদালত।
