
আগরতলা:
সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার টাউন হলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, দপ্তরের অধিকর্তা এল. হানচল এবং টিসিপিসিআর-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।বন্দেমাতরম সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান ও তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান। এদিন চারটি পৃথক বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দুর্গাপূজার সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আগরতলা শহরের একাধিক ক্লাবকেও সম্মাননা প্রদান করা হয়।প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজে তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নের বার্তা তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন প্রবীণ নাগরিকরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়ে থাকে যে সমস্ত বিভিন্নভাবে বঞ্চনা শিকার হচ্ছেন সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার বর্তমান প্রজন্ম কাছে আহ্বান রাখেন যাতে করে প্রবীণরা বঞ্চনার শিকার না হন সেই দিকে নজর রাখার জন্য।
