Home BREAKING NEWS তিনতলার বারান্দা থেকে গুটখার পিক ফেলতে গিয়ে বিদ্যুতের তারে থুতু লেগে মৃত্যু প্রৌঢ়ের..!

তিনতলার বারান্দা থেকে গুটখার পিক ফেলতে গিয়ে বিদ্যুতের তারে থুতু লেগে মৃত্যু প্রৌঢ়ের..!

by News On Time Tripura
0 comment
AI generated picture

মধ্যপ্রদেশ:

গুটখা খেয়ে পিক ফেলতে গিয়ে বিপত্তি। মধ্যপ্রদেশের বিদিশা জেলার ঘটনায় সকলের নজর কাড়ে। তিনতলার বারান্দায় পায়চারি করতে করতে মুখে গুটখা পুরেছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। নাম প্রভুলাল গুপ্ত। খানিক চিবোনোর পর মুখ বাড়িয়ে থুতু ফেলতে যান। তখনই ঘটে দুর্ঘটনা! বাড়ির পাশ দিয়ে যাওয়া ১১ কিলোভোল্টের তারে গিয়ে পড়ে থুতু। থুতুর দৈর্ঘ্য এতটাই লম্বা ছিল, থুতুর মধ্য দিয়ে বিদ্যৎস্পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় সেই বৃদ্ধের। অবিশ্বাস্য তথা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলায়।

You may also like