Home BREAKING NEWS পাক সেনার গুলিতে রক্তাক্ত ইদগাহ ময়দান, PoK-তে পাক সেনার হত্যালীলা

পাক সেনার গুলিতে রক্তাক্ত ইদগাহ ময়দান, PoK-তে পাক সেনার হত্যালীলা

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

ভারতের অংশ পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি উত্তপ্ত। সাধারণ মানুষের উপর চলছে পাকিস্তান সরকারের নির্মম অত্যাচার। বেঁচে থাকার ন্যূনতম অধিকার হিসেবে সস্তায় আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক নাগরিক অধিকার।সেখানকার সাধারণ মানুষের শুধুমাত্র এই দাবি তুলতেই পাকিস্তানি বাহিনী সেই আওয়াজের জবাব দিচ্ছে নির্মম অত্যাচারে। ৩০ জন সাধারণ নাগরিককে নির্মম ভাবে হত্যার পরে বৃহস্পতিবার ফের পাক অধিকৃত কাশ্মীরে ১৬ জন নিরস্ত্র, শান্তিপূর্ণ আন্দোলনকারীর কণ্ঠস্বর বুলেটের আঘাতে স্তব্ধ করে দেয় পাক সেনা। গত মঙ্গলবার এই সকল দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জন সাধারণ মানুষ নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং পাকিস্তানের দখলদারি ও দমন নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার পাক-অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের ইদগাহ ময়দানে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ সাধারণ মানুষ সমবেত হন।প্রাথমিক ভাবে সমাবেশ শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল। কিন্তু তারা পাকিস্তানবিরোধী স্লোগান দিতে শুরু করতেই পাকিস্তানি সেনা কোনও সতর্কবার্তা ছাড়াই প্রদর্শনকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই ১৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারান এবং অন্তত ৩৭ জন গুরুতর আহত হন।

You may also like