Home BREAKING NEWS Cancer Treatment – বিশালগড় হাসপাতালে ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার সেন্টার

Cancer Treatment – বিশালগড় হাসপাতালে ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার সেন্টার

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য স্বাস্থ্য দপ্তরের এক অভিনব উদ্যোগ। কেমো থেরাপী এবং অন্যান্য চিকিৎসার পরেও ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন উপসর্গজনিত সমস্যার সমাধানে মহকুমা এবং জেলাস্তরের হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার ক্লিনিকের ব্যবস্থা করা হচ্ছে। “ন্যাশানেল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার” নামক এই প্রকল্পের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের ব্যাথা-বেদনা, শ্বাসকষ্ট জনিত সমস্যা সহ বিভিন্ন উপসর্গের চিকিৎসা পাওয়া যাবে এই ক্লিনিকে। তাছাড়া ক্যান্সার রোগ সম্পর্কে রোগীদের সচেতনও করা হবে। তারই সাথে মহকুমা এবং জেলাস্তরের হাসপাতালে FNAC সহ ক্যান্সার সনাক্তকরনের পরীক্ষার ব্যবস্থাও করা হবে। বুধবার বিশালগড় মহকুমা হাসপাতালে এমনই এক ক্লিনিকে ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন NPPC স্ট্যাট প্রোগ্রাম অফিসার ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অরুপ রায় বর্মন, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে সপ্তাহে একদিন করে হলেও খুব শীঘ্রই প্রতিদিন এই ক্লিনিক চালানোর ব্যবস্থা করা হবে। আর সেই জন্য মহকুমা হাসপাতালের চিকিৎসক, সেবিকা সহ আশা কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

You may also like