Home ভারত সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক একশন প্রোগ্রাম

সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক একশন প্রোগ্রাম

by News On Time Tripura
0 comment

মঙ্গলবার দুপুরে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলুয়াঢেপা এস বি স্কুলে আগরতলা শাল বাগানের সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন , সিআরপিএফ ১২৪ নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট মুকেশ তৈয়াগী। এছাড়া উপস্থিত ছিলেন মহারানী ফাঁড়ি থানার ওসি রাকেশ পাটারি , কলুয়াঢেপা এস বি স্কুলের প্রধান শিক্ষক দিলীপ সেনসহ প্রমূখ । এদিন অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কমান্ড্যান্ট মুকেশ তৈয়াগী বলেন ,  ভারত সরকার দ্বারা সিভিক অ্যাকশন প্রোগ্রামের জন্য বেশ কিছু অর্থ দিয়ে থাকে ‌ । সে সকল অর্থ খরচ করা হয় যে সকল গ্রামীন এলাকা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ে তার উন্নয়নের কাজকর্ম করা হয়। তার মধ্যে কলুয়াঢেপা এস বি স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের জন্য কোন শৌচাগার ছিল না । এর ফলে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো গ্রামের ছাত্র-ছাত্রীদের । এই সমস্যার কথা সিআরপিএফ কর্মীরা জানতে পেরে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং নতুন দুইটি শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে । তাই আজকের এক ছোট্ট পরিসরের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৪ নং সিআরপিএফ ব্যাটেলিয়ানের তরফ থেকে দেওয়া দুইটি শৌচাগার উদ্বোধন করা হয় । শৌচাগার গুলি বিদ্যালয়ে আজকের পর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে । তারপরে খুবই খুশি বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা ।

You may also like