Home BREAKING NEWS বিশালগড়ে প্রেস ক্লাব আয়োজিত জাতীয় প্রেস দিবস ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ব্যাপক সাড়া

বিশালগড়ে প্রেস ক্লাব আয়োজিত জাতীয় প্রেস দিবস ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ব্যাপক সাড়া

by News On Time Tripura
0 comment

বিশালগড়:

১৮ নভেম্বর ।। বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় প্রেস দিবস উদযাপন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক স্মরণিকা ( শৃণন্ত) প্রকাশিত হয়। মঙ্গলবার সন্ধ্যা রাতে বিশালগড় দক্ষিণেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ মুক্তমঞ্চে এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আমন্ত্রিত অতিথি বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরের পূজারী ভক্তি কমল সাগর মহারাজ, শিক্ষাবিদ মোস্তফা কামাল, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার প্রণব সেনগুপ্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর প্রয়াত সাংবাদিক সাধন দেবনাথ, রঞ্জিত কুমার দেবনাথ এবং সুব্রত সাহার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ।

সম্পাদক তাজুল ইসলাম স্বাগত ভাষণে জাতীয় প্রেস দিবসের প্রেক্ষাপট আলোচনা করেন। সাংবাদিকদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। এদিন জাতীয় প্রেস দিবস উপলক্ষে বিশালগড় প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যাদের শুভেচ্ছা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। বিজয়া সম্মিলনীতে দক্ষিণ চড়িলাম ৪ নং কলোনি সার্বজনিন পূজা কমিটি, রাউৎখলা যুব সংস্থা, বিশ্ব প্রিয় ক্লাব, প্রগতি সংঘ, তরুণ সংঘ, সুকান্ত ক্লাব, আমবাগান সার্বজনিন পূজা কমিটি, রতন নগর সামাজিক সংস্থা, গোলাঘাটির তরুণ সংঘ, বিবেকানন্দ ক্লাব, মাতৃশক্তি সার্বজনিন পূজা কমিটি, রঘুনাথপুর পূজা কমিটি, নবীনগর পূজা কমিটি, টিএসআর একাদশ বাহিনী, অফিসটিলা যুব সংস্থা, লাম্প্রাহাটি পূজা কমিটি এই ১৬ টি দুর্গা পূজা আয়োজকদের এবং কার্ণিভ্যালে প্রথম আমবাগান সার্বজনিন পূজা কমিটি, দ্বিতীয় প্রগতি সংঘ এবং তৃতীয় নারীমঙ্গল সার্বজনিন পূজা আয়োজকদের পুরস্কৃত করা হয় ।

ভক্তি কমল সাগর মহারাজ বার্ষিক মুখপাত্র ( শৃণন্ত ) এর আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে জগতের সকল জীবের মঙ্গল কামনা করেন। শিক্ষাবিদ মোস্তফা কামাল জন্মভূমি ভারতবর্ষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন এই ভারতবর্ষকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে ভারতের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য পুনরুদ্ধারে সবাই মিলে কাজ করতে হবে। বিধায়ক সুশান্ত দেব বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। ভালো কাজের প্রশংসা হলে আরো কাজ করার উৎসাহ পাই। রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকদের উদ্দেশ্য একটাই, তা হলো সমাজের কল্যাণ। রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করা কোন পেশা নয়। সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী মানুষের প্রতি দায়বদ্ধ। সব শেষে অতিথি শিল্পীরা মাটির গানে মাতিয়ে তুলে অনুষ্ঠান প্রাঙ্গণ।

You may also like