Home BREAKING NEWS অস্ত্র সহ সিলেট সীমান্তে বিএসএফ জওয়ান। ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান বিজিবির..!

অস্ত্র সহ সিলেট সীমান্তে বিএসএফ জওয়ান। ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান বিজিবির..!

by News On Time Tripura
0 comment
Oplus_16908288

ডেস্ক রিপোর্টঃ

ভারতের মেঘালয় রাজ্যের জওয়াই সীমান্ত এলাকার বিপরীতে এবং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন স্পট এবং সেখানে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় দুই দেশের মানুষ ও পর্যটকদের যাতায়াত রয়েছে।

  • বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর তথ্য অনুযায়ী, ভুলবশত বা অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন ওই বিএসএফ জওয়ান। ওই সময় স্থানীয় লোকজন ও পর্যটকরা তাঁকে আটক করেন এবং পরে বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলরত বিজিবি সদস্যরা তাঁর সঙ্গে থাকা অস্ত্রসহ তাঁকে হেফাজতে নেন।
  • ঘটনার পরপরই বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিএসএফের পক্ষ থেকেও জওয়ানকে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু হয়। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
  • বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১-এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা নাগাদ ওই বিএসএফ জওয়ানকে আনুষ্ঠানিক ও নিরাপদ প্রক্রিয়ায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

You may also like