
বিশালগড়:
রক্ষকই যখন ভক্ষক, তখন নিরুপায় সাধারণ মানুষ। এক টিএসআর জওয়ান কর্তৃক অটো চালকের বাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত অটো চালকের নাবালক পুত্র এবং শ্লীলতাহানির শিকার তার স্ত্রী। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় মামলা দায়ের করল অটোচালকের স্ত্রী। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। দূর্গা পূজার দশমীর দিন ঘটে যাওয়া একটি ঝামেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার সেবক শীল নামের ওই টিএসআর জোয়ান তার প্রতিবেশী অটোচালক উত্তম দেবনাথ এর বাড়িতে আক্রমণ চালায় বলে অভিযোগ। ওই সময় উত্তম দেবনাথ বাড়িতে না থাকায় তার নাবালক পুত্র এবং স্ত্রী ওই বখাটে টিএসআর জোয়ানের রোষানলের শিকার হয়। ব্যাপক মারধোর করা হয় নাবালক ছেলেকে। শ্লীলতাহানি করা হয় অটো চালকের স্ত্রীকে বলেও গুরুতর অভিযোগ টিএসআর জওয়ানের বিরুদ্ধে। উক্ত ঘটনার পর এলাকাবাসীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে TSR জওয়ান। পরে স্থানীয়দের সহায়তায় থানায় এসে তার বিরুদ্ধে মামলা দায়ের করে অটোচালক উত্তম দেবনাথের স্ত্রী। তবে একজন আরক্ষা কর্মীর এই ধরনের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে অপর পক্ষে টিএসআর জওয়ানের বক্তব্য জানা যায়নি।
