
ডেস্ক রিপোর্টঃ
প্রায় ৪৭ বছর পর লক্ষাদ্বীপে মদ লিগেল হলো। কেন্দ্রশাসিত রাজ্য লক্ষাদ্বীপে প্রায় পাঁচ দশক ধরে মাদক দ্রব্যে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান সরকার সেই নিয়মে পরিবর্তন এনেছে। সরকারের যুক্তি এতে এই সামুদ্রিক দ্বীপে পর্যটকদের ভিড় বাড়বে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষিত করতেই এই উদ্যোগ।
বর্তমান সরকার ১৯৭৯ সালের ‘লাক্ষাদ্বীপ প্রোহিবিশন রেগুলেশন’ বাতিল করে নতুন ‘লাক্ষাদ্বীপ এক্সাইজ রেগুলেশন, ২০২৬’ চালু করেছে। এর ফলে লাইসেন্সপ্রাপ্ত দোকান ও হসপিটালিটি প্রতিষ্ঠানে শর্তসাপেক্ষে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়। নতুন আইনে মদের উৎপাদন, আমদানি, রপ্তানি, পরিবহণ, বিক্রি, ক্রয় ও সেবনের জন্য একটি পূর্ণাঙ্গ লাইসেন্সিং কাঠামো তৈরি করা হয়েছে।
