Home BREAKING NEWS মানুষের শরীরে শূকরের দুই কিডনি, আস্ত লিভার: চিকিৎসা বিজ্ঞানে আশার আলো..!

মানুষের শরীরে শূকরের দুই কিডনি, আস্ত লিভার: চিকিৎসা বিজ্ঞানে আশার আলো..!

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা। মানুষের শরীরে বসানো হলো শুকরের কিডনি এবং লিভার। এই প্রয়াস নতুন নয়। ২০২২ সালে প্রথমবার আমেরিকায় মানুষের শরীরে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর এবার চীনের গবেষকরা সেই কাজ করে দেখালো।

চিনের গুয়াংশি মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা জিনগত ভাবে পরিবর্তিত শূকরের দু’টি কিডনি এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করেন। সেই ব্যক্তি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন, তাঁর দুই কিডনিও বিকল হয়ে গিয়েছিল। গবেষকেরা দাবি করেছেন, শূকরের কিডনি প্রতিস্থাপনের পরে সেই ব্যক্তির শরীর সাড়াও দেয়। এরপর তার শরীরে শুকরের লিভার প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। এই প্রচেষ্টায় সেই অসুস্থ ব্যক্তি ভালো সাড়া দিয়েছে বলেই দাবি চীনের গবেষকদের। তবে এই প্রচেষ্টা সফল হলে আগামীদিনে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক ইতিবাচক প্রভাব পরবে বলেই দাবি চিকিৎসা বিজ্ঞানীদের।

You may also like