Home BREAKING NEWS বিড়লার পর এবার জ্ঞানেশের অপসারণ চেয়ে নোটিস : স্বাক্ষর ১৯৩ সাংসদের

বিড়লার পর এবার জ্ঞানেশের অপসারণ চেয়ে নোটিস : স্বাক্ষর ১৯৩ সাংসদের

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্ট:

লোকসভার স্পিকারের পর এবার মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে নোটিশ আসিছে সংসদে। বিড়লার পর এবার বিরোধীদের ক্ষোভের মুখে জ্ঞানেশ। তবে স্পিকারের বিরুদ্ধে এর পূর্বেও নো কনফিডেন্স নোটিশ আসলেও, কোন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই প্রথম নোটিশ আসতে যাচ্ছে সংসদে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে স্বাক্ষর করেছেন ১৯৩ জন সাংসদ। পিটিআই জানাচ্ছে, এর মধ্যে শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে ১৩০ জন সাংসদের। রাজ্যসভাতেও সই করেছেন ৬৩ জনের বেশি।বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাওয়ার জন্য নোটিসে লোকসভায় অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর দরকার। একই সঙ্গে রাজ্যসভার ৫০ জনের স্বাক্ষর প্রয়োজন। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সংসদের উভয় কক্ষের মাপকাঠিই পূরণ করেছে বিরোধীরা। লোকসভায় তৃণমূলের উপদলনেতা শতাব্দী রায় জানান, জ্ঞানেশের অপসারণ চেয়ে ওই নোটিসে ১৩০ জন সাংসদ স্বাক্ষর করেছেন। তবে এই ক্ষেত্রে ‘বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’য় সেই প্রস্তাব পাশ হতে হবে। প্রথমত, ওই কক্ষে মোট সাংসদের হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। একই সঙ্গে কক্ষে উপস্থিত থেকে ভোটদানে অংশগ্রহণ করা সাংসদদের মধ্যেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।

You may also like