Home BREAKING NEWS এবার গ্রাম প্রধান মেম্বাররা দিচ্ছেন গুন্ডামির লাইসেন্স

এবার গ্রাম প্রধান মেম্বাররা দিচ্ছেন গুন্ডামির লাইসেন্স

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

এবার গ্রাম প্রধান মেম্বাররা দিচ্ছেন গুন্ডামির লাইসেন্স। শারিরীক আক্রমনের সুপারী দিচ্ছেন প্রধান উপ প্রধান। চাঞ্চল্যকর অভিযোগ এক মহিলার। সীমানার বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলার উপর বর্বরোচিত আক্রমণ। রাজ্যে কি পুলিশের শাসন রয়েছে ? প্রশ্ন করছে সাধারণ মানুষ। বাড়ির পাশে রাস্তার সীমানার বিবাদকে কেন্দ্র করে আক্রমনকারীরা হাসপাতালের বেডে পাঠিয়ে দিল এক গৃহবধূকে । প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে পুরুষ মহিলা মিলে টেনে হেঁচড়ে কিল ঘুঁষি লাথি অজস্র চললো গৃহবধূর উপরে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আহত গৃহবধূর । চার জনের বিরুদ্ধে বিলোনিয়া থানাতে মামলা আহত গৃহবধুর পক্ষ থেকে । আহত গৃহবধুর নাম শর্মিষ্ঠা দাস নমঃ। এই মারপিটের ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিলোনিয়া কলেজ স্কোয়ার দেশলাই ফ্যাক্টরি এলাকায় । সুভাষ বৈদ্য, নন্দিতা বৈদ্য, বিজন বৈদ্য, স্নেহাশিস বৈদ্য একই পরিবারের চারজন মিলে শর্মিষ্ঠা দাস নমঃকে আক্রমন করে বলে অভিযোগ। বাচাতে এসে হামলাকারীদের হাত থেকে এলাকাবাসীরাও রেহাই পায়নি। এছাড়া আহত শর্মিষ্ঠা দাস নমঃ জানান, হামলাকারীরা হামলা চালানোর আগে শর্মিষ্ঠা দাস নমোকে হুমকি দেয় স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে গ্রামের প্রধান উপপ্রধানরা নাকি স্বাক্ষর দিয়েছে শর্মিষ্ঠা দাস নমঃকে মারার জন্য ।

You may also like