
সাব্রুমঃ
আমাদের সমাজের বিভিন্ন ঘটনা আমাদের আজ বাধ্য করছে ভাবতে। বাধ্য করছে এটা ভাবতে কোথায় যাচ্ছে এই সমাজ। এত কলঙ্ক, এত অবক্ষয় কোথায় লুকাবো আমরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকদিনে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আরও একটি ঘটনায় আবারোও কলঙ্কিত হল এই ছোট্ট রাজ্য। দেড় মাসের ছোট্ট মেয়ে সন্তানটিকে মা এবং ঠাকুমা মিলে বাড়ির পাশেই কবর দেয়। পরে প্রশাসনের লোকেরা গভীর জঙ্গল থেকে মাটি খুড়ে উদ্ধার করে দেড় মাসের অর্নিশাকে। ঘটনা সাব্রুম নগর পঞ্চায়েতের ৯-নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় শনিবার সকালে ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে দেড় মাসের শিশুকন্যাটির মৃত্যু হয়। তবে তারা শিশুটিকে হাসপাতালে না নিয়ে গিয়ে এবং পাড়া পড়শিদের না জানিয়ে বাড়ির পাশে জঙ্গলে মাটির নিচে চাপা দিয়ে দেয়। পরে ঘটনাটি জানাজানি হবার পর বিকেলে সাব্রুম থানার পুলিশ সহ মহকুমা অফিসের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না দতন্তের জন্য। পরিবারের ভুমিকেয় পুলিশ সহ এলাকাবাসীর মনেও সন্দেহের সঞ্চার হয়। কি করে একটি দেড় মাসের সন্তানকে হাসপাতালে না নিয়ে গিয়ে, কাউকে না জানিয়ে এরকমটা করতে পারে একটা পরিবার। তাদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্বও বেশী নয়। তাই অতি সহজেই পরিবারের লোকজনদের কথায় সংসগ্নতা ধরা পরে। এখন ময়নাতদন্তের পরেই প্রশাসন অর্নিশার মৃত্যুর আসল কারন বাইরে আসবে। তবে এই ঘটনায় গোটা সাব্রুম জুড়ে চাঞ্চল্য।
