
তেলিয়ামুড়াঃ
আচমকাই রাবার বাগানে অগ্নিসংযোগ হয়ে ক্ষতিগ্রস্ত পায় পাঁচ শতাধিক রাবার গাছ, প্রাথমিকভাবে অনুমান ধূমপানের আগুন থেকেই হয়তো বা আগুনের সূত্রপাত। ঘটনা বুধবার বিকেলে তেলিয়ামুড়া থানা এলাকার তুইকর্মা এলাকায়।
ঘটনার বিবরণের জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন তুইকর্মা এলাকার বাসিন্দা কর্ণ দেববর্মা নামের এক ব্যাক্তির প্রায় পাঁচ শতাধিক রাবার গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে মাথায় হাত রাবার চাষী কর্ণ দেববর্মা। অগ্নি নির্বাপক দপ্তরের দীর্ঘক্ষন প্রতিষ্ঠার পর আগুন অবশেষে আয়ত্বে আনা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ।তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান,, কর্ণ দেববর্মা’র রাবার বাগানে প্রায় আট শতাধিক রাবার গাছের মধ্যে প্রায় পাঁচ শতাধিক রাবার গাছ আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে। রাবার বাগানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপর।
