Home BREAKING NEWS গাছ চোর রাষ্ট্রবাদী বুথ সভাপতি

গাছ চোর রাষ্ট্রবাদী বুথ সভাপতি

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সরকারি গাছ চুরির অভিযোগ উঠল শাসক দলের বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা বিশালগড় বিধানসভার ৭ নং বুথ হাসান হোসেন পাড়ায়। ভোটের সময় হাসান হোসেন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ১৬/৭ নং বুথের পুলিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। যার কারনে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সরকারের ভোট কর্মীদের এই অঙ্গনওয়াড়ি সেন্টারে থাকতে হয়। এর জন্য স্থানীয় প্রশাসন প্রত্যেক পুলিং সেন্টারের যাতায়াতের রাস্তা, পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ সহ নানা ব্যবস্থাপনা আগে থেকেই করে রাখেন। এরই অঙ্গ হিসেবে হাসান হোসেন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে ঢুকার রাস্তা বানানো হয় স্থানীয় পঞ্চায়েত কর্তৃক। আর এই রাস্তা বানাতে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি গাছ কাঁটা পরে। আর এই কাঁটা গাছের লগের উপর নজর পরে স্থানীয় শাসক দলের বুথ সভাপতি হানিফ মিয়ার। অভিযোগ গাছটি কাটার পর বুথ সভাপতি হানিফ মিয়ে কাউকে কিছু না জানিয়ে গাছের লগটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এই খবর এলাকায় চাউর হতেই স্থানীয়দের মধ্যে বেশ ক্ষোভের সঞ্চার হয়।

পরে স্থানীয় পঞ্চায়েত সচিবকে অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাঙ্গনে ডেকে আনে স্থানীয়রা। পঞ্চায়েত সচিব এলাকাবাসীর চাপে পরে পঞ্চায়েত প্রধানের হাতে পায়ে ধরে গাছের লগটি বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার করে আনার ব্যবস্থা করে।

অবস্থা বেগতিক দেখে বুথ সভাপতি স্থানীয় এক যুবককে দিয়ে লগটি তার বাড়ি থেকে অঙ্গনওয়াড়ী সেন্টার প্রাঙ্গনে পাঠায় বলে জানায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী। তার অভিযোগ যেহেতু এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সম্পদ তাহলে কেন তাদের কোন কিছু না জানিয়ে প্রকাশ্য দিবালোকে গাছটিকে গায়েব করে দেওয়া হল?

শেষ পর্যন্ত সরকারি গাছ চুরি করে নির্বাচনের প্রাক মূহুর্তে শাসকদলের নাক কাঁটাল বুথ সভাপতি। বুথ সভাপতির গাছ চুরির ঘটনা এলাকায় চাউর হতেই ছি ছি রব দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

You may also like