
ডেস্ক রিপোর্টঃ
মেয়েকে দেখতে আসার দিন থেকেই নজর মিলে যায় শাশুড়ির সাথে। একদিকে মেয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়, আর অন্যদিকে শাশুড়ির সাথে পাত্রের শুরু হয় গোপন প্রেম। বয়স থেকে সমাজ এবং পরিবার, এ সবকিছুকে তোয়াক্কা না করেই, ‘প্রেমের টানে’ পাত্রের হাত ধরে বাড়ি ছাড়লেন হবু কনের মা। বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। মেয়ের আর্শীবাদের ঠিক আগের দিন বাধা মেয়ের হবু বরের সাথে পালিয়ে গেলেন শাশুড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওতে। তরুণীর বিয়ের কথাবার্তা চলছিল গত কয়েক মাস ধরে। পাত্র ও তাঁর পরিবারের সঙ্গে আলোচনার পরে ঠিকও হয়ে যায় বিয়ের দিন। কিন্তু ছাদনাতলা পর্যন্ত পাত্রী পৌঁছনোর আগেই তাঁকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেন পাত্র। পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে পাত্র জানিয়ে দেন, তাঁর জীবনসঙ্গী অন্য কেউ নন। হবু কনের মা। এই খবরে মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরিবারে যেন হয় বজ্রাঘাত। সমাজে ছি ছি রব। কিন্তু প্রেম কি মনে সমাজের বাধা..?
