
ডেস্ক রিপোর্টঃ
কোচিং সেন্টারে হামলা মামলায় আপাতত স্বস্তির খবর খান স্যারের। মঙ্গলবার পাটনা কোর্ট জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার খান স্যারকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। অর্থাৎ পাটনায় খান স্যরের কোচিংয়ের সামনে শুটআউটের ঘটনায় আপাতত খান স্যরকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। পাটনার আদালতের বিচারক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ খান স্যরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না বা তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। একই সঙ্গে বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন, আদালতে কেস ডায়েরি পেশ করতে।
