Home BREAKING NEWS স্বর্ণখচিত ফিফা বিশ্বকাপ ট্রফির বর্তমান বাজার মূল্য জেনে চমকে উঠবেন আপনিও..!

স্বর্ণখচিত ফিফা বিশ্বকাপ ট্রফির বর্তমান বাজার মূল্য জেনে চমকে উঠবেন আপনিও..!

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবছর ৪৮টি দেশ বিশ্বের সর্ববৃহৎ এই আয়োজনে অংশগ্রহন করবে। এবছরের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। তবে ফিফা আয়োজিত এই ফুটবল বিশ্বকাপের শিরোপা তথা ট্রফি নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের জানা প্রয়োজন। ট্রফিটির উচ্চতা ৩৭ সেমি এবং ব্যাস ১৩ সেমি। ওজন ৬১৭৫ গ্রাম। ১৮ ক্যারেটের এই স্বর্ণখচিত ট্রফির নকশাতে রয়েছে দুটি মানবমূর্তির মাথার উপর পৃথিবী, নিচের অংশে ম্যালাকাইটের দুটি বৃত্ত। ট্রফিটি নকশাকার হচ্ছেন সিলভিও গাজানিগা। সবচাইতে চমকের বিষয় হচ্ছে ট্রফিটি বর্তমান বাজার মূল্য প্রায় ১৭০ – ১৮০ কোটি টাকা।

You may also like