
বিলোনিয়াঃ উন্নয়নের ঠেলায় ভেঙ্গে পরলো বিলোনিয়া ১ নং টিলার সৌন্দর্যায়নের আলোক সজ্জা। এক মাস যেতে না যেতেই খুলে পরছে আলোক সজ্জ্বার লাইট স্ট্যান্ড । স্বভাবতই গুনগত কাজ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জনমনে। বিলোনিয়া পৌরপরিষদ এলাকাকে সৌন্দর্যায়ন করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেয় পৌরপরিষদ। এই সৌন্দর্যায়ন গড়ে তোলার লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা জলের মতো ছিটালেও বাস্তবে কতটুকু সঠিক কাজ হচ্ছে তা জলন্ত প্রমাণ উঠে এলো এক নং টিলায়। এক নং টিলা পুরাতন বাজার উঠে যাওয়ার পর, সাইড রেলিং নির্মাণ করে স্থানীয় দুই জন ঠিকাদার। এই রেলিং নির্মাণ নিয়েও বিতর্ক হয়। তৎকালীন বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক চেয়েছিল রেলিং নির্মাণ নিয়ে কটাক্ষও করেন। অবশেষে রেলিং নির্মাণ করা হয়। এই রেলিংয়ের উপরে লাইট স্ট্যান্ড দিয়ে আলোক সজ্জা করা হয় লক্ষ লক্ষ টাকা ব্যায়ে । কিন্তু আলোক সজ্জ্বার বরাত পায় উদয়পুরের এক কোম্পানি। অভিযোগ লেপে ছেপে কোনমতে লাইট স্ট্যান্ড লাগিয়ে দেওয়ার ফলে ভেঙ্গে পরেছে। পৌর এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে এখনই এই অবস্থা হলে, তা হলে আলোকসজ্জা মেয়াদ কতদিন হবে। অনেক লাইট পোষ্ট এখন ই আশি উদ্ধ বৃদ্ধ দাদুর দাঁতের মত নড়ছে । সামনে ঝড় বৃষ্টিতে সবগুলিযে উপড়ে পরবে তাতে কোন সন্দেহ নেই । পাশাপাশি কোন টেন্ডার ছাড়াই এসকল আলোক সজ্জার কাজ অসাধু ঠিকাদারদের পাইয়ে দিয়ে কামাই বানিজ্য জম্পেশ করছে কতিপয় কিছু দুষ্ট চক্রীরা । এই দিকে নেই ড্রেইনের সংস্কার, নেই পৌর এলাকার রাস্তাঘাটের সংস্কার। প্রতিটি ড্রেইনে নোংরা আবর্জনা ভর্তি। এগুলোর দিকে নজর না রেখে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে শহরের সৌন্দর্যায়নের নামে আলোক সজ্জা কার স্বার্থে এই নিয়ে উঠছে প্রশ্ন।
