Home BREAKING NEWS তোল্লাবাজদের হামলায় আহত এক যুবক

তোল্লাবাজদের হামলায় আহত এক যুবক

by News On Time Tripura
0 comment

কমলাসাগরঃ যেকোন ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না। তোল্লাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। মুখ্যমন্ত্রীর এই কড়া হুশিয়ারির পরেও শোধরাচ্ছে না কতিপয় উশৃঙ্খল দুষ্কৃতি । কমলাসাগর বিধানসভার রাস্তার মাথা এলাকার সিটিয়াই ক্যাম্পের সামনে এক যুবককের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোল্লাবাজির দাবি করা হয় এবং বা পেয়ে জন্য মারধর করে এক দল উশৃঙ্খল যুবক। জানা যায় আহত যুবক প্রনব লস্কর ২০২৩ এর বিধানসভা নিরবাচনে সিসি টিভি ক্যামেরার কাজ করেছিল। আর সেই কারনে তাকে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে সেকেরকোট এবং রাস্তারমাথার কতিপয় যুবক। অভিযোগ এরা সকলেই বিজেপি কর্মী । পরে আহত যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত যুবকের বোন যিনি নিজে একজন বিজেপি কর্মী, তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবি জানান।

You may also like