Home BREAKING NEWS কল্যাণপুরে স্বাবলম্বন স্কিমে সুবিধাভোগীদের টমটমের চাবি তুলে দিলেন বিধায়ক

কল্যাণপুরে স্বাবলম্বন স্কিমে সুবিধাভোগীদের টমটমের চাবি তুলে দিলেন বিধায়ক

by News On Time Tripura
0 comment
কল্যাণপুর

কল্যাণপুরঃ গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আত্মনির্ভর ভারত গড়ার কাজ করে চলেছেন নিরন্তর ভাবে। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলছে। বেকার যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত অংশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে মানোন্নয়ন করার লক্ষ্য নিয়ে সরকারের কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী দিনেও গোটা রাজ্যের উন্নয়নের গতিকে অব্যাহত রাখার প্রশ্নে, গোটা রাজ্যকে বিকশিত করার প্রশ্নে সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে। আজ অর্থাৎ ২২ শে মার্চ কল্যানপুর আর ডি ব্লকের সামনে স্বাবলম্বন কর্মসূচির অংশ হিসেবে ব্লক এলাকার চারজন বেকার যুবকের হাতে টমটমের চাবি তুলে দেওয়ার পর কথাগুলো বলছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উল্লেখ্য সরকারি উদ্যোগে তেলিয়ামুড়াতে প্রশিক্ষণ প্রদানের পর ব্লক এলাকার বিশ্বজিৎ মজুমদার, অলক নাগ, পাপলু দাস এবং সুভাষ দেবনাথ এর হাতে আজ স্বাবলম্বন স্কিমের অধীনে সরকারি ভর্তুকিতে এই চারটি টমটম প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্লক চত্বরে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, এডিশনাল বিডিও দিলীপ দেবনাথ, ব্লকের ভাইস চেয়ারম্যান রাজীব পাল প্রমুখরা। সরকারি সহায়তায় টমটম পেয়ে সংশ্লিষ্ট সুবিধা প্রাপকরা বেজায় খুশি।

You may also like