Home BREAKING NEWS মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে লালছড়ায় জেলা ভিত্তিক যুব উৎসব

মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে লালছড়ায় জেলা ভিত্তিক যুব উৎসব

by News On Time Tripura
0 comment
ধর্মনগর

ধর্মনগরঃ উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়।এই যুব উৎসবকে কেন্দ্র করে সরকারি সাতটি স্টল খোলা হয় স্কুল প্রাঙ্গনে।এদিন সকাল সাড়ে এগারোটায় যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অরুণাভ চক্রবর্তী, নেহেরু যুব কেন্দ্রের অধিকর্তা জবা চক্রবর্তী,নেহেরু যুব কেন্দ্রের জেলার যুব আধিকারিক কুনাল গৌতম,কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর নেহেরু যুবক কেন্দ্রের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।এই যুব উৎসবে মোট পাঁচটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সেগুলি হল লোকনৃত্য, আবৃত্তি, অংকন,মোবাইল ফটোগ্রাফি ও বক্তৃতা।যে সকল প্রতিযোগী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে নগদ অর্থ প্রদান করা হবে।তাছাড়া প্রতিযোগীদের রাজধানী আগরতলায় প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানের বিষয় নিয়ে যে আহ্বান রেখেছেন তার উপর মন্ত্রী টিংকু রায় বলেন, রক্তদানের জন্য যুবকদের এগিয়ে আসা খুব দরকার। রক্তের অভাবে যাতে করে কোন মুমুর্ষ রোগী মৃত্যুবরণ না করেন। তাছাড়া রাজ্য সরকারের প্রচেষ্টায় খেলাধুলায় ত্রিপুরার মান উন্নয়ন আরো উন্নত করা হবে।যুবকদের নিষ্ঠাবান হতে হবে,যেখানে দুর্নীতি হবে সেখানেই যুবারা এগিয়ে আসতে হবে।শুধুমাত্র নেতা মন্ত্রীদের উপর ছেড়ে দিলে হবে না। তাছাড়া তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, ক্লাবগুলো শুধু দুর্গা পূজো,কালী পূজো ইত্যাদিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, সামাজিক কাজেও অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এদিনের অনুষ্ঠান শেষে ফিতা কেটে সরকারি স্টল গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। তারপর সেখান থেকে পানিসাগর মহকুমাধীন আরসিপি দপ্তরে এক রক্তদান শিবিরে যোগ দেন।

You may also like